দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা ডেগ ও নতুন করে স্থাপন করা দানবাক্স খুলে পঞ্চমবারের মতো টাকা গণনা শুরু হয়েছে। আজ শনিবার সকালে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, প্রশাসনের কর্মকর্তা ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে তালা খুলে মাজার প্রাঙ্গণে গণনার কাজ শুরু হয়।
এর আগে চতুর্থ দফায় সেখান থেকে মোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে।
সিলেটের জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, আপাতত মাসে একবার টাকা গণনা করা হবে। পরে একজন ব্যবস্থাপক ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে। তখন প্রতিদিন গণনার কাজ শেষ করা সম্ভব হবে।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত কমিটির গত ২৩ সেপ্টেম্বরের সভায় মাজারের টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়নে এবং বাকি ৬৫ শতাংশ অন্য ব্যয় নির্বাহের কাজে ব্যবহারের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
এর আগে ২২ জুন, ১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর মাজারের ডেগ ও দানবাক্স খুলে টাকা গণনা করা হয়। এসব টাকা জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় নতুন করে চালু করা একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়।
কে